RASHTRIX 24X7 NEWS

বিশ্ব

কুলগামে CRPF বুথে জঙ্গি হামলা! গুলিতে আহত ৩ জওয়ান

জম্মু-কাশ্মীরের কুলগামে চেকপোস্টে হামলা। কুলগ্রামে CRPF-এর চেকপোস্টে জঙ্গি হামলা। বুধবার দুপুরে হঠাৎ চেকপোস্ট লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। এই হামলায় এখনও পর্যন্ত পাওয়া তথ্যে আহত হয়েছেন তিনজন CRPF জওয়ান। তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর।জানা গিয়েছে, মোটরবাইকে করে এসে চেকপোস্টে কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেন CRPF জওয়ানরাও। দ্রুত ঘটনাস্থলে

জম্মু-কাশ্মীরের কুলগামে চেকপোস্টে হামলা। কুলগ্রামে CRPF-এর চেকপোস্টে জঙ্গি হামলা। বুধবার দুপুরে হঠাৎ চেকপোস্ট লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করে।

এই হামলায় এখনও পর্যন্ত পাওয়া তথ্যে আহত হয়েছেন তিনজন CRPF জওয়ান। তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর।

জানা গিয়েছে, মোটরবাইকে করে এসে চেকপোস্টে কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেন CRPF জওয়ানরাও। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কুইক রিঅ্যাকশন টিম (QRT)।

এরপর গোটা এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। হামলাকারীদের খোঁজে চলছে চিরুনি তল্লাশি।