RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

শুভেন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি-রই একাংশ, দাবি মদন মিত্রের

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিজেপিরই একাংশ ষড়যন্ত্র করছে বলে দাবি করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র।

রাজ্য রাজনীতিতে ফের দানা বেঁধেছে সেটিং তত্ত্ব। এই আবহেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তাঁর দাবি, বিজেপি-র একাংশই শুভেন্দু অধিকারীকে বদনাম করার ষড়যন্ত্র করছে।

মদন মিত্রের অভিযোগ, শুভেন্দু অধিকারী যে গতিতে কাজ করার চেষ্টা করছেন, তাতে দলেরই একটি বড় অংশ তাঁকে পিছন থেকে টানছে এবং সাহায্য করছে না। তাঁর মতে, শুভেন্দুর বিরুদ্ধে দলের লোকেরাই ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন।

এই প্রসঙ্গে মদন আরও বলেন, শুভেন্দুবাবুর কথার মতো কেন্দ্রীয় এজেন্সি কাজ করছে বলে দাবি করা হলেও, বাস্তবে কেন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। শুভেন্দু অধিকারীকে বাংলায় বদনাম করার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেছেন তিনি।