RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

নিরাপত্তা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ অভিষেক, ইমেল মারফত অভিযোগ

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের দ্বারস্থ হলেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আইনজীবীর মারফত নির্বাচন কমিশনকে ইমেল পাঠানো হয়েছে। অভিষেকের অভিযোগ, তাঁর বাড়ির সামনে বুলডোজার চালানো হয়েছে, কাটা হয়েছে লোহার গেট এবং ভাঙা পড়েছে সেন্ট্রি কিয়স্ক।

ইমেলে আরও জানানো হয়েছে, কালীঘাট রোডের অফিস ও বাড়িতে বারবার নজরদারি চালানো হচ্ছে এবং হামলা চলছে। প্রতীক-যুদ্ধের হলফনামার নথি ছিনিয়ে নেওয়া হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নথি নষ্ট বা বিকৃত করার আশঙ্কাও করা হচ্ছে আইনজীবীর তরফে। আগামী ২০ নভেম্বর মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের নথি জমা দেওয়ার শেষ দিন।

ইতিমধ্যে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দল নথি জমা দিয়েছে। পুরো বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।