RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বিশেষ অধিবেশনের আগে স্পিকারকে চিঠি অভিষেকের, ভোট দেওয়া থেকে বিরত রাখার আর্জি

এনসিপিআই সাংসদদের ভোটাধিকার নিয়ে লোকসভার স্পিকারকে ফের চিঠি দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

লোকসভার বিশেষ অধিবেশনের আগে এনসিপিআই সাংসদদের ভোট দেওয়া থেকে বিরত রাখতে স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি দশম তফসিলের নিয়ম উল্লেখ করে দাবি করেছেন, পৃথক দলের স্বীকৃতি না পাওয়ায় ওই সাংসদরা আলাদা দলের হুইপ মানতে পারেন না।

সোমবার থেকে শুরু হচ্ছে লোকসভার বিশেষ অধিবেশন। মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাসের বিল নিয়ে রাজ্য রাজনীতিতে তরজা শুরু হয়েছে। তৃণমূল এই বিলের বিরোধিতা করেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সমস্ত সাংসদের জন্য হুইপ জারি করেছিলেন। তবে এনসিপিআই শিবিরের সুদীপ বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন যে তাঁরা অভিষেকের হুইপ মানবেন না।

রবিবার সকালে স্পিকারকে পাঠানো চিঠিতে অভিষেক দাবি করেছেন, ২০২৪ সালের লোকসভা ভোটে তাঁরা তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। তাই নিয়ম অনুযায়ী তাঁরা দলীয় হুইপ মেনে চলতে বাধ্য। অন্যথায় তাঁদের স্বতন্ত্র ভোটাধিকার যেন না দেওয়া হয়, সেই আর্জি জানানো হয়েছে।