RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

রায়গঞ্জে নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তের মৃত্যু, পুলিশের গুলিতে খতম দিলীপ রায়

বাংলা-বিহার সীমান্তে পুলিশের গুলিতে নিহত হল নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্ত দিলীপ রায়।

বাংলা-বিহার সীমান্তে পুলিশের গুলিতে নিহত হল নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্ত দিলীপ রায়। গত মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে এক নাবালিকাকে শারীরিক নির্যাতন করে খুন করা হয়। বৃহস্পতিবার একটি জঙ্গল থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভিনরাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছিল দিলীপ। গোপন সূত্রে খবর পেয়ে কালীপুজোর রাতে বাংলা-বিহার সীমান্তসংলগ্ন পাড়ারপুকুর এলাকায় অভিযান চালায় পুলিশ। সেই সময় পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। পুলিশের গাড়ির চাকায় গুলি চালানো হয় বলে অভিযোগ।

পরিস্থিতি সামাল দিতে এবং আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ। গুলিতে গুরুতর জাহত হয় দিলীপ। এরপর তাকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।