RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

পিতৃহারা অভিনেতা সোহম চক্রবর্তী, প্রয়াত বাবা সুব্রত চক্রবর্তী

উৎসবের আবহে প্রয়াত অভিনেতা সোহম চক্রবর্তীর বাবা সুব্রত চক্রবর্তী, শোকের ছায়া টলিপাড়ায়।

আলোর উৎসবের মাঝেই প্রয়াত হলেন অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব সোহম চক্রবর্তীর বাবা সুব্রত চক্রবর্তী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সুব্রতবাবুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালেই ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুব্রত চক্রবর্তী। অভিনেতার আপ্তসহায়ক তাঁর প্রয়াণের খবর নিশ্চিত করেছেন।

টালিগঞ্জ সূত্রে খবর, বাবার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সোহমের। বন্ধুস্থানীয় বাবাকে হারানোর ফলে শোকের ছায়া নেমে এসেছে অভিনেতার পরিবার ও ঘনিষ্ঠ মহলে। উৎসবের আবহে এই আকস্মিক মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকে।

চলতি বছরটা নানা কারণে প্রতিকূলতার মধ্যে দিয়ে যাচ্ছে সোহমের। কেরিয়ার এবং আইনি নানা জটিলতার মাঝে এবার পিতৃহারা হলেন অভিনেতা।