বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার
শ্বশুর সাহায্য করেননি, সুদেশ বেরিকে নিয়ে মুখ খুললেন প্রাক্তন বউমা
অভিনেতা সুদেশ বেরির ছেলে সূরজ বেরিকে বিয়ের পর অভিনয় জীবন শেষ হয়েছে, সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন প্রাক্তন বউমা শম্ভাবী শর্মা।
অভিনেতা সুদেশ বেরির ছেলে সূরজ বেরিকে বিয়ের পর কেরিয়ার নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রাক্তন বউমা শম্ভাবী শর্মা। ২০০৭ সালে রিয়ালিটি শো ‘রোডিজ ৫.০’-র মাধ্যমে পরিচিতি পাওয়া শম্ভাবী সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, তারকা পরিবারে বিয়ের পর তাঁর অভিনয় জীবন শেষ হয়ে যায়। তিনি ভেবেছিলেন শ্বশুর সুদেশ তাঁকে কেরিয়ারে সাহায্য করবেন, কিন্তু বাস্তবে তা হয়নি। অভিনয়ের স্বপ্ন ছেড়ে তাঁকে অস্ট্রেলিয়ায় চলে যেতে হয়েছিল। শম্ভবীর আরও দাবি, বিয়ের সময় সূরজ তাঁকে অভিনয় ছাড়ার শর্ত দিয়েছিলেন। সেই শর্ত মেনে কেরিয়ার বিসর্জন দিতে হয়েছিল তাঁকে। অভিনয় থেকে সরে আসার পর কর্পোরেট জগতে নতুন করে জীবন শুরু করেন শম্ভাবী এবং বর্তমানে তিনি একটি সংস্থার প্রধান। প্রাক্তন বউমার এই সমস্ত অভিযোগের পালটা জবাব দিয়েছেন সুদেশ বেরি। তিনি জানান, কাউকে ভাগ্য বদলাতে সাহায্য করা তাঁর পক্ষে সম্ভব নয়। সুদেশের দাবি, তিনি শম্ভবীকে মেয়ের মতো স্নেহ করলেও কারও পেশাগত সাফল্য বা ভাগ্য তিনি তৈরি করে দিতে পারেন না। তাঁর নিজের জীবনবোধ আলাদা এবং তিনি সবসময় ঈশ্বরের উপর বিশ্বাস রাখেন বলে জানিয়েছেন সুদেশ।