RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

২০২৭ সালে এআই ঘিরে বিরাট সংকট, সতর্ক করলেন গবেষক

আগামী ২০২৭ সালে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে করোনাকালের চেয়েও বড় সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন এক এআই গবেষক।

করোনার চেয়েও ভয়ংকর সংকট ধেয়ে আসছে আগামী ২০২৭ সালে। কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি নিয়ে গবেষণারত অলাভজনক সংস্থার কর্মী নিকোলা জুরকোভিচ এমনই আশঙ্কা প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডলে একটি খোলা চিঠি পোস্ট করে নিজের উদ্বেগের কথা জানিয়েছেন তিনি।

নিকোলার দাবি, আগামী বছর কৃত্রিম বুদ্ধিমত্তার দাপটে চাকরির বাজারে বিপুল মন্দা দেখা দেবে এবং অসংখ্য মানুষ কাজ হারাবেন। এখনও পর্যন্ত এআইয়ের কারণে মূলত অর্থনৈতিক ক্ষতি হলেও, আগামী দিনে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে তাঁর মত।

তাঁর আশঙ্কা, ২০২৭ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। গুরুত্বপূর্ণ পরিকাঠামোয় তাদের প্রবেশ এবং বদ মতলবসম্পন্ন মানুষের দ্বারা এআইকে বায়োলজিক্যাল অস্ত্র হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়েও সতর্ক করেছেন তিনি। এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন সংস্থার শীর্ষনেতারা অধিকাংশ দায়িত্ব এআইয়ের হাতে তুলে দেবেন বলেও তাঁর দাবি।

উল্লেখ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের সভ্যতার জন্য বড় বিপদ হয়ে উঠতে পারে বলে অতীতে আশঙ্কা প্রকাশ করেছিলেন বিজ্ঞানী স্টিফেন হকিং। যন্ত্রের দ্রুত বিবর্তন মানুষের টিকে থাকার লড়াইকে কঠিন করে তুলতে পারে বলে জানিয়েছিলেন তিনি।