RASHTRIX 24X7 NEWS

খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার

এআইএফএফ নির্বাচন, ভোটার তালিকায় নাম এল প্রফুল ও অরবিন্দ মেননের

আসন্ন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনে ভোটার হিসেবে নাম পাঠালেন প্রফুল প্যাটেল ও অরবিন্দ মেনন।

আসন্ন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনে ভোটার হিসেবে নাম পাঠাল ওয়েস্টার্ন ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন এবং উত্তরপ্রদেশ ফুটবল সংঘ। এই তালিকায় নাম রয়েছে প্রাক্তন ফেডারেশন সভাপতি প্রফুল প্যাটেল এবং বিজেপির প্রাক্তন রাজ্য পর্যবেক্ষক অরবিন্দ মেননের। দুই হেভিওয়েট ব্যক্তিত্বের নাম আসার পর থেকেই জল্পনা শুরু হয়েছে।

চার বছর ফেডারেশনের বাইরে থাকার পর প্রফুল প্যাটেল যে এই নির্বাচনে ফিরতে পারেন, তা নিয়ে আগেই আলোচনা শুরু হয়েছিল। সম্প্রতি আইএসএল সংক্রান্ত একটি বৈঠকে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর দপ্তরেও তাঁকে দেখা গিয়েছিল।

অন্যদিকে, উত্তরপ্রদেশ থেকে অরবিন্দ মেননের নাম পাঠানোয় নতুন সমীকরণ তৈরি হয়েছে। তিনি কমিটিতে আসার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে তাঁরা কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবেন। নতুন স্পোর্টস কোড অনুযায়ী কার্যকরী কমিটির সদস্য সংখ্যা কমানো হলেও মহিলা সদস্যের সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে চূড়ান্ত প্যানেল গঠনের ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে হবে। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর মনোনয়ন পর্ব শুরু হবে।