RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

মৃত্যুর পর সব সম্পত্তি তামিল জনগণের, ঘোষণা রজনীকান্তের

মৃত্যুর পর নিজের সব সম্পত্তি তামিলনাড়ুর জনগণের উদ্দেশে উৎসর্গ করার কথা ঘোষণা করলেন সুপারস্টার রজনীকান্ত।

মৃত্যুর পর নিজের বিপুল সম্পত্তির একটি কানাকড়িও পরিবার পাবে না, সবটাই তামিলনাড়ুর জনগণের উদ্দেশে উৎসর্গ করার কথা জানিয়েছেন সুপারস্টার রজনীকান্ত। অভিনেতার উইলে স্পষ্ট জানানো হয়েছে, তাঁর মৃত্যুর পর চেন্নাইয়ের বিখ্যাত রাঘবেন্দ্র মণ্ডপম সহ সমস্ত সম্পত্তি পাবলিক চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে।

দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন রজনীকান্ত। তাঁর দাবি, তামিলভূমের সাধারণ মানুষ টিকিট কেটে সিনেমা দেখেই তাঁকে এই জায়গায় পৌঁছে দিয়েছেন। তাই মৃত্যুর পর তাঁর উপার্জিত অর্থের প্রতিটি পয়সা সেই জনগণের জন্যই ফিরিয়ে দিতে চান তিনি।

চেন্নাইয়ের কোদামবাক্কামে প্রায় সোয়া এক একর জমির উপর অবস্থিত রাঘবেন্দ্র মণ্ডপম ১৯৮৯ সালে তৈরি হয়েছিল। অতীতে ২০১৫ সালের ভয়াবহ বন্যার সময় এই ভবনটি দুর্গতদের আশ্রয়ের জন্য খুলে দেওয়া হয়েছিল। অভিনেতা জানিয়েছেন, তাঁর পরিবার এই সম্পত্তির এক পয়সাও পাবে না।