RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

খাদ্যসংকটে জঙ্গল ছাড়লেন আমাজনের আদিবাসীরা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

তীব্র খাদ্যসংকটের মুখে পড়ে আমাজনের গভীর জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে এলেন আওয়া জনজাতির সদস্যরা, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিজ্ঞানীরা।

তীব্র খাদ্যসংকটের জেরে ব্রাজিলের আমাজন জঙ্গল ছেড়ে লোকালয়ে এসে হাজির হলেন মারানহাও রাজ্যের আওয়া জনজাতির প্রায় কুড়ি জন সদস্য। শিশু ও মহিলা-সহ এই দলটি গ্রামের মানুষের থেকে খাবার চেয়ে নিয়ে ফের জঙ্গলে ফিরে যান। জঙ্গল মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশের কারণে তাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

সারভাইভাল ইন্টারন্যাশনাল জানিয়েছে, সভ্য সমাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন এই আদিবাসীরা সাধারণত শিকার ও বনের ফলমূল খেয়ে বেঁচে থাকেন। তবে বন ধ্বংস ও অবৈধ জঙ্গল কাটার ফলে তাঁদের খাদ্যভাণ্ডার সংকুচিত হয়ে পড়েছে। কোয়াপিমার মতে, এই গোষ্ঠীর বহু সদস্য বিশেষ করে শিশু ও বয়স্করা অপুষ্টিতে ভুগছেন।

বিজ্ঞানীরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, আধুনিক মানুষের সংস্পর্শে আসায় এই জনজাতির মানুষের স্বাস্থ্য নিয়ে বড় বিপদ তৈরি হতে পারে। বহির্বিশ্বের বিভিন্ন রোগের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা না থাকায় সাধারণ সংক্রমণও তাঁদের পক্ষে মারাত্মক হতে পারে। এর আগে উনিশ শতক থেকেই বহিরাগতদের আগ্রাসনের শিকার হয়ে আসছে এই সম্প্রদায়।