RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

রেস্তরাঁয় ঘনিষ্ঠ মুহূর্ত, ফের প্রকাশ্যে এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পুরনো ভিডিও

তাইওয়ানের এক রেস্তরাঁয় এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর প্রেমিকার অন্তরঙ্গ পুরনো ভিডিও ভাইরাল হয়েছে।

তাইওয়ানের একটি রেস্তরাঁয় এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সঙ্গে তাঁর প্রেমিকার পুরনো একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। এর পরেই বিশ্বজুড়ে নতুন করে শোরগোল শুরু হয়েছে। গত ২০২৫ সালের মে মাসে তাইপের একটি চিনা রেস্তরাঁয় নৈশভোজে যোগ দিয়েছিলেন জেনসেন। সেখানেই তাঁকে সিঙ্গাপুরের ডেটা সেন্টার সংস্থা মেগাস্পিডের প্রাক্তন কর্মকর্তা অ্যালিস হুয়াংয়ের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়।

ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে, গোলাপি পোশাক পরা অ্যালিসের কোমরে হাত দিয়ে জড়িয়ে রয়েছেন জেনসেন। এক পর্যায়ে তিনি ঝুঁকে প্রেমিকার গালে চুমুও খান। সূত্রের খবর, ঘটনার দিন সেখানে উপস্থিত ছিলেন জেনসেনের মেয়ে ম্যাডিসন হুয়াং এবং তাঁর জামাই। এমনকি বাবা ও তাঁর প্রেমিকার ওই ঘনিষ্ঠ মুহূর্ত ম্যাডিসনই ক্যামেরাবন্দি করেছিলেন বলে দাবি করা হচ্ছে।

সম্প্রতি অ্যালিসের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন এনভিডিয়া কর্তা। তিনি জানান, স্ত্রীর প্রতি বিশ্বস্ত না থাকার কারণে তিনি দুঃখিত এবং এর জন্য ক্ষমাও চেয়েছেন। এর আগে জানা গিয়েছিল, অ্যালিসের আসল নাম হুয়াং লি এবং তিনি চিনা নাগরিক। অতীতে তিনি চিনা সংবাদমাধ্যমে সাংবাদিক হিসেবে কাজ করতেন বলে খবর। এই নতুন ভিডিও সামনে আসায় বিতর্ক আরও দানা বেঁধেছে।