RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

অ্যাপেলের পরিষেবা বিভ্রাট, আইক্লাউড ও অ্যাপ স্টোর ব্যবহারে সমস্যায় ব্যবহারকারীরা

অভ্যন্তরীণ সফ্টওয়্যার আপডেটের কারণে আইক্লাউড ও অ্যাপ স্টোর ব্যবহারে সমস্যা, সাইবার হামলার জল্পনা খারিজ করল অ্যাপেল।

মঙ্গলবার আমেরিকার সময় অনুযায়ী সকাল ১১টা ৪০ মিনিট নাগাদ অ্যাপেলের একাধিক পরিষেবায় বিভ্রাট দেখা দেয়। আইক্লাউড, অ্যাপ স্টোর এবং অ্যাপল পে ব্যবহারে সমস্যার সম্মুখীন হন ব্যবহারকারীরা। বহু গ্রাহক জানিয়েছেন, তাঁদের আইফোন ও ম্যাক ডিভাইস থেকে আচমকাই লগ আউট হয়ে যাচ্ছে। পুনরায় লগ ইন করার সময় ভেরিফিকেশনেও সমস্যা হচ্ছে। এই বিভ্রাটের জেরে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে বিভিন্ন সংস্থাও অসুবিধায় পড়েছেন।

সোশ্যাল মিডিয়ায় এই বিভ্রাট নিয়ে সাইবার হামলার জল্পনা শুরু হলেও অ্যাপেল কর্তৃপক্ষ তা খারিজ করে দিয়েছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো সাইবার আক্রমণের ঘটনা নয়। অভ্যন্তরীণ সফ্টওয়্যার আপডেটের কারণেই এই সাময়িক সমস্যা তৈরি হয়েছে।

অ্যাপেলের এক মুখপাত্র জানিয়েছেন, পরিষেবাগুলি দ্রুত স্বাভাবিক করার জন্য প্রযুক্তিবিদরা কাজ করছেন। সংস্থার দাবি, ইতিমধ্যেই অধিকাংশ পরিষেবা স্বাভাবিক হয়ে গিয়েছে। উল্লেখ্য, এর আগে মাইক্রোসফটের ক্ষেত্রেও বিশ্বব্যাপী এমন বিভ্রাট দেখা দিয়েছিল, যেখানেও সাইবার হামলার সম্ভাবনা নাকচ করে দিয়েছিল সংশ্লিষ্ট সংস্থা।