RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

জন্মদিনে শুভেচ্ছা, সৎছেলে আরহানকে নিয়ে কী লিখলেন সুরা

চব্বিশে পা দিল আরবাজ ও মালাইকার ছেলে আরহান, সৎছেলের জন্মদিনে বিশেষ বার্তা দিলেন সুরা খান।

সোমবার চব্বিশ বছরে পা দিলেন আরবাজ খান ও মালাইকা অরোরার প্রথম পক্ষের সন্তান আরহান খান। সৎছেলের জন্মদিন উপলক্ষে সোশাল মিডিয়ায় একটি আবেগঘন বার্তা দিয়েছেন আরবাজের দ্বিতীয় স্ত্রী সুরা খান। আরহানের সঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি ও ভিডিয়ো শেয়ার করে তিনি আরহানকে "লাখে একজন" বলে উল্লেখ করেছেন।

সুরা তাঁর পোস্টে আরহানের প্রশংসায় লিখেছেন, আরহান শুধু একজন চমৎকার সন্তান বা বন্ধু নন, তিনি একজন অসাধারণ বড় দাদাও বটে। ছোট বোন সিপারার প্রতি তাঁর দায়িত্ববোধের কথা উল্লেখ করে সুরা জানান, সিপারা অত্যন্ত ভাগ্যবান যে সে এমন একজন দাদা পেয়েছে।

সুরার এই পোস্টের জবাবে আরহানও তাঁকে ভালোবাসা জানিয়েছেন। পাশাপাশি, ছেলের জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় বিশেষ বার্তা দিয়েছেন মালাইকা অরোরাও। ২০১৭ সালে মালাইকা ও আরবাজের বিচ্ছেদের পর থেকেই বাবার সঙ্গে থাকেন আরহান। বাবা ও মায়ের বিচ্ছেদের পরেও পরিবারের সকলের সঙ্গেই তাঁর সুসম্পর্ক বজায় রয়েছে।