RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

অ্যাস্ট্রোটক অ্যাপে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

মুম্বইয়ের এক যুবকের ভাইরাল হওয়া ভিডিয়োকে কেন্দ্র করে জ্যোতিষ অ্যাপ অ্যাস্ট্রোটকের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্যে নজরদারির গুরুতর অভিযোগ উঠেছে।

জ্যোতিষ পরামর্শদাতা অ্যাপ 'অ্যাস্ট্রোটক' ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য গোপনে সংগ্রহ করছে বলে অভিযোগ উঠেছে। মুম্বইয়ের এক বিপণন বিশেষজ্ঞ সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করে এই দাবি করেছেন। তাঁর অভিযোগ, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ফোনে থাকা অন্যান্য অ্যাপের ওপর নজর রাখে এই অ্যাপটি।

প্রথমেশ ভোঁসলে নামের ওই যুবকের দাবি, ডেটিং, গেমিং এবং আর্থিক লেনদেনের নানা অ্যাপের উপস্থিতি যাচাই করে ওই সংস্থা। প্রতি সপ্তাহে ব্যবহারকারীর আইডি সমেত সেই তালিকা নিজেদের সার্ভারে পাঠানো হয় বলে অভিযোগ। পাশাপাশি, জ্যোতিষীদের সঙ্গে হওয়া কথাবর্তা রেকর্ড করা এবং চ্যাট বা ছবি দেখার সুবিধা থেকেও যায় বলে জানানো হয়েছে।

গিটহাবের একটি প্ল্যাটফর্মের সাহায্য নিয়ে ওই কোডিং বিশ্লেষণ করেছিলেন বলে জানিয়েছেন প্রথমেশ। তবে এই সমস্ত অভিযোগের সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এই বিষয়ে সংস্থার পক্ষ থেকেও কোনও মন্তব্য পাওয়া যায়নি। ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই অ্যাপটি বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে।