বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
তুরস্কের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, মৃত অন্তত ১৭
পশ্চিম তুরস্কের একটি ইস্পাত কারখানায় চুল্লির মধ্যে ক্রেন পড়ে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে ১৭ জনের মৃত্যু হয়েছে।
পশ্চিম তুরস্কে একটি ইস্পাত কারখানায় বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩ জন। প্রশাসন সূত্রে খবর, সোমবার দুপুরে ইজমির প্রদেশের আলিয়াগা এলাকার হাবাস কারখানায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গিয়েছে, বয়লার বদলানোর কাজ চলার সময় একটি ক্রেন হঠাৎ চুল্লির ভিতরে পড়ে যায়। এর পরেই তীব্র বিস্ফোরণ ঘটে এবং পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনার সময় কারখানায় কম কর্মী উপস্থিত ছিলেন। বয়লার বদলের কাজ চলায় স্বাভাবিক ৩০০ জনের পরিবর্তে সে সময় প্রায় ২০০ জন শ্রমিক কারখানার অন্দরে ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও উদ্ধারকারী দল। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপেই এর্দোগান। গাফিলতির প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।