RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

সংসদে ৬ মাসের মেয়েকে কোলে নিয়ে বক্তৃতা, ভাইরাল অজি সেনেটর

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে ছ মাসের মেয়েকে কোলে নিয়ে ডিজিটাল ডিউটি বিল নিয়ে বক্তৃতা দিয়ে আলোচনায় উঠে এলেন সেনেটর ফতিমা পেম্যান।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে নিজের ছ মাসের কন্যাসন্তান আলিয়াকে কোলে নিয়ে বক্তব্য রাখলেন সেনেটর ফতিমা পেম্যান। গত ২৪ ও ২৫ নভেম্বর পার্লামেন্টের অধিবেশনে ডিজিটাল ডিউটি বিল সংক্রান্ত আলোচনায় অংশ নেন তিনি। কাজের সূত্রে সন্তানকে কর্মস্থলে আনার নিয়ম রয়েছে অস্ট্রেলিয়ায়। সেই নিয়ম মেনেই মেয়েকে নিয়ে এসেছিলেন ফতিমা। তবে কোলে নিয়ে বক্তৃতা দেওয়ার ঘটনাটি নজর কেড়েছে।

পশ্চিম অস্ট্রেলিয়ার স্বতন্ত্র জনপ্রতিনিধি ফতিমার বক্তব্যের সময় তাঁর সহকর্মী সেনেটর লিডিয়া থর্পও প্রশংসা কুড়িয়েছেন। ফতিমার ঠিক পিছনের আসনে বসেছিলেন লিডিয়া। ফতিমার বক্তৃতার সময় শিশুটি ছটফট করায় লিডিয়া তাকে নানা অঙ্গভঙ্গিতে শান্ত করার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনরা দুই সেন্রেটরের ভূমিকারই প্রশংসা করেছেন।