বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
গোপালগঞ্জে শ্রদ্ধাঞ্জলি, হাসিনাকে ফেরানোর শপথ আওয়ামি লিগের
নিষষেধাজ্ঞা উপেক্ষা করে গোপালগঞ্জে বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে শেখ হাসিনাকে দেশে ফেরানোর শপথ নিলেন আওয়ামি লিগের নেতা-কর্মীরা।
নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন আওয়ামি লিগের নেতা-কর্মীরা। রবিবার গভীর রাতে সেখানে পৌঁছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার শপথ নেন তাঁরা।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগ, যুবলিগ এবং ছাত্রলিগের স্থানীয় কর্মীরা জোর করে সমাধিসৌধ চত্বরে প্রবেশ করেন। সেখানে মুজিবের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁরা স্লোগান দেন। শেখ হাসিনাকে দেশে না ফেরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন তাঁরা।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্ট মাসে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম টুঙ্গিপাড়ার সৌধে আওয়ামি লিগ নেতৃত্ব জমায়েত করল। এর আগে প্রশাসনের নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ওই চত্বরে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ ছিল।
এদিকে দেশের পোশাক শিল্পে চলা লাগাতার শ্রমিক আন্দোলনের নেপথ্যে আওয়ামি লিগের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে শাসকদল বিএনপি। পুলিশি ধরপাকড় এড়িয়ে গোপন তৎপরতা বাড়াচ্ছে হাসিনার দল। আগামী ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে বলে দাবি করা হয়েছে।