RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

বাংলাদেশে তৈরি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা, বিরোধিতায় কট্টরপন্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা তৈরির উদ্যোগের বিরুদ্ধে কট্টরপন্থী সংগঠন হেফাজতে ইসলাম তীব্র প্রতিবাদ জানিয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে নির্মিত হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমা। প্রায় ৩০ ফুট উঁচু এই প্রতিমা তৈরির উদ্যোগকে কেন্দ্র করে বাংলাদেশে রাজনৈতিক ও ধর্মীয় বিতর্ক শুরু হয়েছে। কট্টরপন্থী দল হেফাজতে ইসলাম এই প্রতিমা নির্মাণের তীব্র বিরোধিতা করেছে। গত ৮ নভেম্বর জগন্নাথ হলে এই প্রতিমা নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড: এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি জানান, বাংলাদেশে সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করেন এবং নিজেদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকেন। তিনি এমন একটি দেশ গড়ার কথা বলেন যেখানে কোনও সাম্প্রদায়িক সংঘাত থাকবে না।

তবে এই উদ্যোগের বিরুদ্ধে সরব হয়েছে হেফাজতে ইসলাম। সংগঠনের আমির মুহিব্বুল্লা বাবুনগরি ও সাজেদুর রহমানসহ অন্যান্য নেতারা একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। তাঁদের দাবি, এটি আধিপত্যবাদী শক্তির একটি নীলনকশা। তাঁরা বলেন, জগন্নাথ হল শুধুমাত্র একটি নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য নয়, বরং অন্য সংখ্যালঘু শিক্ষার্থী এবং পাহাড়ি নৃতাত্ত্বিক শিক্ষার্থীদের জন্যও নির্ধারিত। সরকার যেন পুরো বিষয়টি খতিয়ে দেখে, সেই দাবি জানিয়েছে কট্টরপন্থী এই সংগঠনটি।