খেলা · রাষ্ট্রিক্স ওয়্যার
রোহিত শর্মার ফর্ম নিয়ে জল্পনা, বিশ্বকাপে কি খেলবেন দুই তারকা
নিউজিল্যান্ড সিরিজে ব্যর্থতার পরেও রোহিত শর্মা ও বিরাট কোহলিকে নিয়ে ২০২৭ সালের বিশ্বকাপ পরিকল্পনা শুরু করে দিল বিসিসিআই।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাম্প্রতিক সিরিজে চরম ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। এই ব্যর্থতার পর আগামী বিশ্বকাপে দুই অভিজ্ঞ ক্রিকেটারের খেলা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছিল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে বিসিসিআই সূত্রে খবর, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে রোহিত ও বিরাটকে রেখেই পরিকল্পনা করছে বোর্ড।
কিউয়ি পেসারদের বিরুদ্ধে চার ম্যাচে রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র ৩০ রান। অন্যদিকে বিরাট কোহলি চার ম্যাচে করেছেন ৮৬ রান। এরপরেই তাদের দলে থাকা নিয়ে ক্রিকেট মহলে আলোচনা শুরু হয়। কিন্তু বোর্ডের শীর্ষ কর্তারা এই ব্যর্থতাকে বড় করে দেখতে নারাজ। তাঁরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বড় টুর্নামেন্টে এই দুই কিংবদন্তির অভিজ্ঞতা দলের অত্যন্ত প্রয়োজন।
বোর্ডের এক কর্তা জানিয়েছেন, রোহিত ও বিরাটের ওপরে কোনও নির্দেশ চাপানো হবে না। তাঁরা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই ঠিক করবেন। পাশাপাশি প্রধান কোচ গৌতম গম্ভীরকেও জানিয়ে দেওয়া হয়েছে, এই দুই ব্যাটারকে পরিকল্পনা থেকে বাদ দেওয়া যাবে না। গম্ভীরও বোর্ডের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন এবং দক্ষিণ আফ্রিকার মাটিতে তাঁদের গুরুত্ব স্বীকার করেছেন।