বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
বাংলাদেশে অনুপ্রবেশ রুখতে কড়া পদক্ষেপ, তথ্য দিলে পুরস্কারের ঘোষণা বিজিবির
ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াল বিজিবি, পলাতক রাজনৈতিক কর্মীদের বিষয়ে তথ্য দিলে মিলবে পুরস্কার।
পলাতক রাজনৈতিক নেতারকর্মীরা যাতে সীমান্ত পেরিয়ে দেশে ঢুকতে না পারেন, তার জন্য নজরদারি বাড়াল বর্ডার গার্ড বাংলাদেশ। রবিবার যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের সদরদপ্তরে একটি সাংবাদিক বৈঠক করেন লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান। তিনি জানান, ভারতে আশ্রয় নেওয়া অনেক নেতাকর্মী আবার এ দেশে ফেরার চেষ্টা করতে পারেন। মূলত যশোর ও সাতক্ষীদ্র সীমান্ত দিয়ে তাঁরা প্রবেশ করতে পারেন বলে আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি সামাল দিতে সীমান্তে অতিরিক্ত জওয়ান মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে স্পর্শকাতর জায়গাগুলিতে সিসি ক্যামেরা বসানোর পাশাপাশি ড্রোনের সাহায্যে চলছে নজরদারি। বিজিবি আধিকারিক স্পষ্ট জানান, এখনও পর্যন্ত কাউকে অবৈধভাবে ঢুকতে দেওয়া হয়নি।
সাধারণ মানুষকেও এই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ওই আধিকারিক। সীমান্তবাসীর উদ্দেশে তিনি বলেন, নিষিদ্ধ দলের কোনো সদস্যের দেখা মিললে সঙ্গে সঙ্গে সীমান্তরক্ষীদের খবর দিতে হবে। সঠিক তথ্য দিলে পুরস্কার দেওয়া হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে তথ্যদাতার নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পরেই সীমান্তে এই কড়াকড়ি শুরু হয়েছে।