পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
পিতৃতন্ত্রের বিরুদ্ধে বার্তা, প্রথা ভেঙে বোনফোঁটা দিলেন বিমান বসু
প্রথা ভেঙে বোনফোঁটা অনুষ্ঠান অংশ নিয়ে পিতৃতন্ত্রের বিরুদ্ধে বার্তা দিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
ভাইফোঁটার দিন ঐতিহ্য ভেঙে নারীদের সম্মান ও অধিকারের পক্ষে সওয়াল করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। স্টুডেন্টস হেলথ হোমে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবীণ রাজনৈতিক নেতা জানান, সমাজে এখনও পুরুষতান্ত্রিক মানসিকতার প্রভাব রয়ে গিয়েছে। এই ধরনের আয়োজন লিঙ্গবৈষম্য দূর করতে এবং মানসিকতা বদলাতে সাহায্য করবে বলে তিনি মন্তব্য করেন।
সোমবার শহরের একটি চিকিৎসা ও ছাত্রাবাস কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন বয়সের মহিলারা উপস্থিত ছিলেন। তাঁদের কপালে ফোঁটা দিয়ে শুভেচ্ছা জানান বিমান বসু সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজক সূত্রে খবর, গত বছর থেকেই এই প্রথার সূচনা হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিমান বসু উল্লেখ করেন, অতীতে বাংলাদেশের একটি আন্দোলনের সময় এই ধরনের প্রথার কথা তিনি জানতে পেরেছিলেন। ছাত্রছাত্রীদের মধ্যে এই ভাবনা ছড়িয়ে দেওয়া অত্যন্ত জরুরি বলে তিনি মত প্রকাশ করেন। পাশাপাশি, পুরুষতান্ত্রিক সমাজব্যবস্থা থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।