পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
বীরভূমে টুলু মণ্ডলকে থানায় তলব, কোটি কোটি টাকা উদ্ধারকাণ্ডে জেরা
কোটি কোটি টাকা ও সোনা উদ্ধারকাণ্ডে বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে আজ ও আগামীকাল দুটি থানায় তলব করেছে পুলিশ।
কোটি কোটি টাকা ও সোনা উদ্ধার এবং দুর্নীতির মামলায় বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে তলব করল পুলিশ। আজ ও আগামীকাল জেলার দুটি থানায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। আজ মহম্মদবাজার থানায় এবং আগামীকাল সিউড়ি থানায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
পুলিশ সূত্রে খবর, টুলু মণ্ডলের এক আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে বিপুল পরিমাণ টাকা ও সোনা উদ্ধারের ঘটনায় তাঁকে তলব করা হয়েছে। এ ছাড়া, ডিআরসিআর দুর্নীতি মামলা এবং বেআইনি পাথর খাদান সংক্রান্ত বিষয়েও তাঁকে মহম্মদবাজার ও সিউড়ি থানায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে ভবানীভবন ও সিউড়ি থানায় জেরা করা হয়েছিল ওই পাথর ব্যবসায়ীকে। গত শনিবার সিউড়ি থানায় আইনজীবীকে সঙ্গে নিয়ে হাজিরা দিয়েছিলেন তিনি। সেখানে প্রায় ৬ ঘণ্টা ২০ মিনিট তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা।