RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

দিল্লির কেজরিওয়ালের বিতর্কিত শিশমহল জনসাধারণের জন্য খুলে দিচ্ছে বিজেপি সরকার

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত শিশমহল জনসাধারণের জন্য খুলে দেওয়ার ঘোষণা করল রাজ্যের বিজেপি সরকার।

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিতর্কিত বাংলো শিশমহল এবার সাধারণ মানুষের জন্য খুলে দিচ্ছে রাজধানীর বিজেপি সরকার। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেছেন মন্ত্রী পরবেশ ভার্মা। আগামী কয়েকদিনের মধ্যেই টিকিট বুকিং শুরু হবে। প্রথমে সংবাদমাধ্যমের প্রতিনিধিদের এই বাংলো ঘুরিয়ে দেখানো হবে। ২০১৫ সাল থেকে ৬, ফ্ল্যাগশিপ রোডের এই বাংলোয় থাকতেন কেজরিওয়াল। আবগারি মামলার জেরে পদত্যাগের পর ২০২৪ সালের অক্টোবরের তিনি এই বাংলো খালি করেন। আট একর জমিতে বিস্তৃত এই বাংলোর সংস্কার ঘিরে একাধিক নিয়মভঙ্গের অভিযোগ তুলেছে বিজেপি। পূর্ত দপ্তরের রিপোর্ট অনুযায়ী, শিশমহলের অন্দরে রয়েছে একাধিক বিলাসবহুল আসবাব ও গ্যাজেট। সরকারি টাকায় বিলাসবহুল জীবনযাপনের অভিযোগ তুলে অতীতে আপ প্রধানকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।