RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

ভোট না দেওয়ায় গ্রাম থেকে সব স্ট্রিট লাইট খুলে নেওয়ার অভিযোগ বিজেপির প্রার্থীর বিরুদ্ধে

পঞ্চায়েত নির্বাচনে পরাজয়ের পর রাজস্থানের একটি গ্রাম থেকে সমস্ত স্ট্রিট লাইট খুলে নেওয়ার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীর বিরুদ্ধে।

পঞ্চায়েত নির্বাচনে হেরে যাওয়ার পর গ্রামের সমস্ত স্ট্রিট লাইট খুলে নেওয়ার অভিযোগ উঠল এক বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। রাজস্থানের টঙ্ক জেলার পিপলু পঞ্চায়েতে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি সেখানে পঞ্চায়েত সমিতির নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা শর্মা। তিনি নিওয়াইয়ের এক বিধায়কের ব্যক্তিগত সহায়কের স্ত্রী। ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, তিনি ৭৫১ ভোটে হেরে গিয়েছেন। অভিযোগ, ফল প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যে গ্রামের বিভিন্ন খুঁটি থেকে প্রায় ৫০টি আলো খুলে নেওয়া হয়। গ্রামবাসীদের দাবি, পর্যাপ্ত ভোট না পাওয়ার ক্ষোভেই এই পদক্ষেপ করা হয়েছে। ঘটনার জيره রাজ্য রাজনীতিতে বিতর্ক শুরু হয়েছে। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই আলো লাগানোর কোনো অনুমোদন ছিল না এবং সেগুলি বেআইনিভাবে বসানো হয়েছিল। বিষয়টি নজরে আসার পরেই তা সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছে দপ্তর। তবে গ্রামবাসীদের প্রশ্ন, আলো লাগানোর সময় কেন দপ্তর থেকে কিছু বলা হয়নি। এই ঘটনার জেরে এলাকায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। রাজস্থান পঞ্চায়েত নির্বাচনে এবার কংগ্রেসের তুলনায় পিছিয়ে পড়েছে বিজেপি।