RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পঞ্চায়েত দখল বিজেপির, সমর্থন তৃণমূল সদস্যদের

তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের সমর্থনে গঙ্গারামপুরের জাহাঙ্গিরপুর পঞ্চায়েতের দখল নিল বিজেপি।

দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পঞ্চায়েত দখল করল বিজেপি। গঙ্গারামপুরের জাহাঙ্গিরপুর পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের সমর্থনে নতুন বোর্ড গঠন করল গেরুয়া শিবির। পঞ্চায়েত নির্বাচনে এই এলাকায় ২২টি আসনের মধ্যে ১৭টিতে জয়ী হয়েছিল তৃণমূল। ৫টি আসনে জয়ী হয়েছিল বিজেপি।

নির্বাচনের পর তৃণমূলের শর্মিলা রায় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলের আবহে তিনি পদত্যাগ করেন। তাঁর সঙ্গে আরও পাঁচজন তৃণমূল সদস্য ইস্তফা দেন। এরপরই তৃণমূলের সদস্যদের সমর্থনে নতুন প্রধান নির্বাচন ও বোর্ড গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়।

রাজ্যের বিভিন্ন জেলায় পঞ্চায়েত স্তরে এই পরিবর্তনের ছবি দেখা যাচ্ছে। হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং পূর্ব মেদিনীপুরের একাধিক পঞ্চায়েতে একই কায়দায় তৃণমূলের হাত থেকে ক্ষমতা দখল করেছে বিজেপি। কোথাও অনাস্থা প্রস্তাবের মাধ্যমে, আবার কোথাও তৃণমূল সদস্যদের সমর্থনে বোর্ড গঠন করেছে তারা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাজ্যে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের প্রভাব পড়ছে গ্রামীণ স্তরের এই সংস্থাগুলিতে।