RASHTRIX 24X7 NEWS

কলকাতা · রাষ্ট্রিক্স ওয়্যার

এসআইআর ইস্যুতে বিরোধীদের জবাব, সংবিধান দিবসে কলকাতায় বিজেপির মহামিছিল

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে বিরোধীদের আক্রমণের পালটা দিতে সংবিধান দিবসের দিন কলকাতায় মহামিছিলের ডাক দিল বিজেপি।

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়ে বিরোধীদের আক্রমণের জবাবে পথে নামছে বিজেপি। আগামী ২৬ নভেম্বর সংবিধান দিবসের দিন কলকাতায় মহামিছিলের ডাক দিয়েছে গেরুয়া শিবির। একই সঙ্গে রাজ্যজুড়ে জেলাগুলিতেও মিছিল ও প্রচার অভিযান চালানো হবে বলে জানা গিয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে বিরোধীরা অভিযোগ তুলেছে যে বিজেপির অঙ্গুলিহেলনে ভোটারদের নাম কেটে বাদ দেওয়া হচ্ছে। শাসকদল সংবিধান মানছে না বলেও অভিযোগ করেছে তারা। বিরোধীদের এই সমস্ত দাবি মিথ্যা ও অপপ্রচার বলে দাবি করেছে বিজেপি। সেই মিথ্যাচার প্রতিহত করতে সংবিধান দিবসের দিনটিকে বেছে নিয়েছে দল.

কলকাতা ছাড়াও বিভিন্ন জেলায় মিছিলের পাশাপাশি জনসংযোগ বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। দলের অন্দরের খবর, বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালানোর কথাও ভাবছে নেতৃত্ব। সামনেই রাজ্যের বিভিন্ন পুরনিগম ও পুরসভা নির্বাচন এবং পরবর্তীতে পঞ্চায়েত ভোট রয়েছে। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখেই এখন থেকে প্রস্তুতি শুরু করতে চাইছে বিজেপির শীর্ষ নেতৃত্ব।