বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণ, নিহত ৬ পড়ুয়া
আফগানিস্তানের কুনার প্রদেশে একটি বিদ্যালয়ের পাশে শক্তিশালী বিস্ফোরণে ছয় পড়ুয়া নিহত এবং শতাধিক আহত হয়েছেন।
আফগানিস্তানের পূর্বাংশে একটি স্কুলের পাশে ভয়াবহ বিস্ফোরণে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন শতাধিক ছাত্রছাত্রী। শনিবার সকালে কুনার প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতায় স্কুল ভবনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় একটি বাড়িতে ডিনামাইট মজুত করা ছিল। ওই বাড়িতে খননকাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বসবাস করতেন বলে জানা গিয়েছে। সেখান থেকেই বিস্ফোরণ ঘটেছে বলে অনুমান করা হচ্ছে।
কুনার প্রদেশের হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। ঘটনাস্থলে তদন্তকারী দল পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেও গ্রেপ্তার করা হয়নি। পাকিস্তান সীমান্তবর্তী এই প্রদেশে অতীতেও নানা অশান্তির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।