RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচার, যুবকের মলদ্বার থেকে বেরোল বডি স্প্রে-র বোতল

দক্ষিণ কলকাতার এক যুবকের মলদ্বার থেকে অস্ত্রোপচার করে আস্ত বডি স্প্রে-র বোতল বের করলেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা।

দক্ষিণ কলকাতার এক যুবকের মলদ্বার থেকে অস্ত্রোপচার করে আস্ত একটি বডি স্প্রে-র বোতল বের করলেন এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা। ৩২ বছর বয়সি ওই যুবক পেটে তীব্র ব্যথা ও মলত্যাগে সমস্যার কথা জানিয়ে হাসপাতালে এসেছিলেন।

পটুউলির বাসিন্দা ওই রোগীর দাবি, বাড়িতে হঠাৎ পড়ে যাওয়ার জেরে তাঁর মলদ্বারে বোতলটি ঢুকে যায়। তবে চিকিৎসকরা এই দাবি উড়িয়ে দিয়েছেন। শল্যচিকিৎসা বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. সব্যসাচী বক্সি জানিয়েছেন, পড়ে গিয়ে এমন বস্তু ঢোকা কার্যত অসম্ভব। চিকিৎসকদের অনুমান, ওই যুবক নিজেই এটি প্রবেশ করিয়েছিলেন এবং এর নেপথ্যে বিচিত্র যৌন তৃপ্তি থাকতে পারে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ওই যুবক এইচআইভি পজিটিভ।

চিকিৎসকরা জানিয়েছেন, ঘনঘন পায়ুপথে বিভিন্ন বস্তু প্রবেশের ফলে মলদ্বার ও মলাশয়ের গঠনে পরিবর্তন ঘটে। যার ফলে সহজেই বড় আকারের বস্তু ভিতরে প্রবেশ করতে পারে। তবে এ ধরনের অভ্যাস বিপজ্জনক হতে পারে এবং এর ফলে পায়ুপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।