RASHTRIX 24X7 NEWS

বিনোদন · রাষ্ট্রিক্স ওয়্যার

মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টি, হাজির ছিলেন একাধিক তারকা

মণীশ মালহোত্রার দিওয়ালি পার্টিতে যোগ দেন বলিউডের বহু নামী তারকা।

ফ্যাশন ডিজাইনার মণীশ মালহোত্রার মুম্বইয়ের বাড়িতে বসেছিল তারকাখচিত দিওয়ালি পার্টির আসর। এবছর প্রায় তিনশো অতিথি এই অনুষ্ঠানে যোগ দেন। নিমন্ত্রিতদের সকলেই ডিজাইনারের তৈরি পোশাক পরে হাজির হন।

অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন করিনা কাপুর, সইফ আলি খান, অক্ষয় কুমার, মাধুরী দীক্ষিত এবং কাজলের মতো বিশিষ্ট শিল্পীরা। মধ্যরাতে পার্টিতে প্রবেশ করেন শাহরুখ খান। তিনি গোপনীয়তা বজায় রাখতে বিশেষ পথ দিয়ে অন্দরমহলে প্রবেশ করেন।

সলমন খানও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি বসার ঘরের একটি সোফায় সময় কাটান। পরে সেখানে আসেন ঐশ্বর্য রাই বচ্চন। ডিজে শাহরুখ খানের জনপ্রিয় গান বাজানোর পর তিনি নাচের ঘর মাতান।