ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
বন্দে ভারতের খাবারে নাট, পদক্ষেপ করল রেল
বেঙ্গালুরু থেকে বেলাগাভিগামী বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে নাট পাওয়ার অভিযোগ করলেন এক যাত্রী, ব্যবস্থা নেওয়ার কথা জানাল আইআরসিটিসি।
বেঙ্গালুরু থেকে বেলাগাভিগামী বন্দে ভারত এক্সপ্রেসের খাবারে একটি নাট পাওয়ার অভিযোগ তুললেন এক যাত্রী। ঘটনার পরে রেলের ক্যাটারিং সংস্থার তরফে উপযুক্ত পদক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়েছে।
যাত্রী সমর্থ কোডিয়াল এক্স হ্যান্ডেলে জানান, ট্রেনে পরিবেশন করা বড়ার ভিতর থেকে একটি বড় নাট উদ্ধার হয়েছে। তিনি ট্রেনের খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন এবং বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানান। তাঁর শেয়ার করা ছবি ও ভিডিওতে একটি প্লেটে আধ-খাওয়া বড়া ও তার পাশে নাট দেখা গিয়েছে।
এই অভিযোগের প্রেক্ষিতে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন দুঃখপ্রকাশ করেছে। আইআরসিটিসি জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হয়েছে এবং সংশ্লিষ্ট পরিষেবা প্রদানকারীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি, রান্নাঘরের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যাতে নির্ধারিত নিয়ম কঠোরভাবে মেনে চলা হয় এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।