RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ঝাড়গ্রামে লাল ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

ঝাড়গ্রামে একটি লাল ব্যাগ ঘিরে সোমবার সকালে বোমাতঙ্ক ছড়ায়, ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও বম্ব স্কোয়াড।

ঝাড়গ্রামে একটি লাল রঙের ব্যাগ ঘিরে সোমবার সকালে তীব্র বোমাতঙ্ক ছড়াল। রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। রবিবার রাত থেকেই ব্যাগটি সেখানে পড়ে ছিল বলে দাবি করা হয়েছে। এরপর স্থানীয়রা বিষয়টি ঝাড়গ্রাম থানাকে জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। রাস্তার পাশে লাল রঙের ওই ব্যাগে চেন দিয়ে ছোট তালা ঝুলতে দেখা যায়। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়দের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। পুলিশ গার্ডরেল দিয়ে পুরো এলাকা ঘিরে ফেলে। এরপর পুলিশ বম্ব স্কোয়াডের টিমকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। পুরো পরিস্থিতির উপর পুলিশ আধিকারিকরা নজর রাখছেন।