RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

বাংলাদেশে হাসিনার ফেরার গুঞ্জনে সীমান্তে নজরদারি, চট্টগ্রামে ট্রেনে আগুন

ডিসেম্বরে শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা ঘিরে বাংলাদেশ সীমান্তে কড়াকড়ি বাড়িয়েছে বিজিবি, অন্যদিকে চট্টগ্রামে ট্রেনে আগুন ও বোমা বিস্ফোরণের জেরে উত্তপ্ত পরিস্থিতি।

ডিসেম্বর মাসে বাংলাদেশে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে সীমান্ত এলাকায় কড়াকড়ি শুরু হয়েছে। সূত্রের খবর, স্থলপথে পেট্রাপোল বা ত্রিপুরা সীমান্ত দিয়ে তিনি দেশে ফিরতে পারেন। রবিবার পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন আওয়ামী লিগের চার নেতা। এর পরেই সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা পরিদর্শন করেছেন বিজিবি প্রধান মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি জানান, অবৈধ বা বিতর্কিত কেউ যেন দেশে প্রবেশ করতে না পারে, সেজন্য এই সতর্কতা। অস্ত্র ও বিস্ফোরক নিয়ে যাতে কেউ ঢুকতে না পারে, সেদিকেও নজর রাখতে বলা হয়েছে। এদিকে রবিবার রাজধানী ঢাকা ও চট্টগ্রামে অশান্তির খবর মিলেছে। চট্টগ্রামের বটতলী স্টেশনে একটি ট্রেনে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ট্রেনটিতে কেরোসিন ছড়ানো ছিল বলে অভিযোগ। দমকল ও রেল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পাশাপাশি পুলিশ লাইন্সের সামনে বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। পোশাক শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলা বিক্ষোভের জেরে ইতিমধ্যেই বিভিন্ন এলাকায় সেনা ও বিজিবি মোতায়েন করা হয়েছে।