RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

ভাইয়ের এনকাউন্টারে মৃত্যু, অপকর্মের শাস্তি পেয়েছে বলে দাবি দাদার

পুলিশের সঙ্গে এনকাউন্টারে নিহত হয়েছে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। ভাইয়ের মৃত্যুতে আক্ষেপ নেই, বরং সে অপরাধের শাস্তি পেয়েছে বলে জানিয়েছেন তার দাদা।

পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে রবিবার সন্ধ্যায় এনকাউন্টারে নিহত হয়েছে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। এই ঘটনায় মৃতের পরিবার পুলিশের বিরুদ্ধে কোনো ক্ষোভ প্রকাশ করেনি। রতনের দাদা সালাম শেখ জানিয়েছেন, ভাই অন্যায়ের শাস্তি পেয়েছে। সালামের দাবি, এক মায়ের পেটের ভাই হলেও তার অপরাধমূলক কাজ মেনে নেওয়া যায় না। ১২ নভেম্বর বোলপুর সংশোধনাগারে ভাইয়ের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল। পরিবারের দাবি, রতনের অপরাধের সঙ্গে তাদের কোনো যোগাযোগ ছিল না এবং বহু বছর আগেই তার সঙ্গে পরিবারের সম্পর্ক কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। নানুরের সাতরা গ্রামে ছিল রতনের আদি বাড়ি। গ্রামবাসীদের অভিযোগ, চুরি, ছিনতাই, ডাকাতি এবং মাদক কারবারে যুক্ত থাকার কারণে প্রায় সাত বছর আগে ভিটেমাটি বিক্রি করে গ্রাম ছাড়ে পরিবার। রতনের মৃত্যুর পর তার দেহ গ্রামে ফিরিয়ে আনা হোক, এমনটা চান না গ্রামবাসীদের একাংশও।