পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
অভিষেকের বাড়ির সামনে বুলডোজার, ভাঙা হল ফুটপাথ দখলের কাঠামো
বৃহস্পতিবার সকালে পুরসভা ও পুলিশের উদ্যোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে ফুটপাথ দখল করে তৈরি হওয়া অস্থায়ী কাঠামো ও গেট বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে ফুটপাথ দখল করে তৈরি হওয়া অস্থায়ী কাঠামো ও গেট বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। পুরসভা এবং পুলিশের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে।
গত শুক্রবার রাতে সাংসদের জন্মদিন পালনের অনুষ্ঠান ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। সেই সময় ফুটপাথ আটকে কাঠামো ও গেট তৈরি করা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় মানুষ। যাতায়াতের সমস্যা নিয়ে তাঁরা ক্ষোভপ্রকাশ করেন। এরপরেই নড়েচড়ে বসে প্রশাসন।
বৃহস্পতিবার সকালেই পুরসভা ও পুলিশের আধিকারিকরা বুলডোজার নিয়ে সেখানে পৌঁছন। গ্যাস কাটার দিয়ে লোহার গেট কেটে ফেলা হয় এবং বাঁশের অস্থায়ী ছাউনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এমনকী পুলিশ কিয়স্কও সরিয়ে নেওয়া হয়।
অভিযানকে কেন্দ্র করে কালীঘাট রোড সংলগ্ন এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।