RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কলকাতা হাই কোর্টের নজির, পোর্ট ব্লেয়ারে বসছে প্রধান বিচারপতির বেঞ্চ

কলকাতা হাই কোর্টের ইতিহাসে প্রথমবার পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে বসতে চলেছেন প্রধান বিচারপতি।

কলকাতা হাই কোর্টের ইতিহাসে এই প্রথম আন্দামানের সার্কিট বেঞ্চে বিচারকাজ পরিচালনা করবেন প্রধান বিচারপতি। আদালত সূত্রে খবর, আগামী ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত পোর্ট ব্লেয়ারে বসবে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি কৃষ্ণা রাওয়ের ডিভিশন বেঞ্চ। স্বাধীনতার পর কলকাতা হাই কোর্টের আর কোনও প্রধান বিচারপতি এর আগে পোর্ট ব্লেয়ারে যাননি। এই চার দিন কলকাতার মূল বেঞ্চে প্রধান বিচারপতির বেঞ্চ বসবে না বলে জানা গিয়েছে।১৮৬১ সালের আইনের অধীনে পথ চলা শুরু করা কলকাতা হাই কোর্ট দেশের প্রাচীনতম বিচারালয়। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিচার ব্যবস্থা এই হাই কোর্টের দ্বারাই পরিচালিত হয়। ১৯৫৩ সাল থেকে সেখানে সার্কিট বেঞ্চের কাজ শুরু হলেও, প্রায় ৭৩ বছর পর এবারই প্রথম কোনও প্রধান বিচারপতি সেখানে সওয়াল জবাব শুনবেন। কলকাতার এই হাই কোর্টের আরও একটি সার্কিট বেঞ্চ রয়েছে জলপাইগুড়িতে।