RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে তালিকা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিচারব্যবস্থার একাংশকে নিয়ে মন্তব্য করায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে কোন বিচারক কোন দলের, তার তালিকা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

বিচারব্যবস্থার একাংশকে নিয়ে প্রশ্ন তোলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চে এই ভর্ৎসনার মুখে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীকে কোন বিচারক কোন দলের সঙ্গে যুক্ত, সেই তালিকা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত এক সপ্তাহ আগে বিচারপতি কৃষ্ণ রাওয়ের নাম করে প্রকাশ্যে সমালোচনা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেছিলেন, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের ভূমিকার জন্যই রাজ্যে নানা ঘটনা ঘটছে। বিচারব্যবস্থার একাংশ নীরব ভূমিকা পালন করছে বলেও মন্তব্য করেছিলেন তিনি। অভিষেকের এই মন্তব্যের পরই তীব্র সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি থেকে শুরু করে বহু আইনজীবী তার এই ভূমিকার সমালোচনা করেন। অন্যদিকে, এই ঘটনার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে থেকে অতিরিক্ত নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে বলে খবর। পাশাপাশি তাঁর বাড়ির সামনের চত্বরে ব্যারিকেড দিয়ে পুলিশ নো পার্কিং জোন ঘোষণা করেছে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা মদন মিত্র প্রশ্ন তুলেছেন অন্যান্য সাংসদদের নিরাপত্তা নিয়েও।