পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খোলার আর্জি খারিজ, মামলা গেল রেগুলার বেঞ্চে
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের বন্ধ অফিস খোলার আর্জি ফেরাল কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ।
তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের বন্ধ অফিস খোলার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ। এই মামলাটি এখন ফিরিয়ে দেওয়া হয়েছে নিয়মিত বা রেগুলার বেঞ্চে। আগামী ২৩ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।
আদালতে মামলাকারীর আইনজীবী জানান, গত ৩ সেপ্টেম্বর থেকে অফিসটি বন্ধ থাকলেও সেখানে আলো ও পাখা চলছে। এর ফলে বিদ্যুতের অপচয় হচ্ছে এবং যে কোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আশঙ্কাও রয়েছে। এছাড়া, ওই অফিসের বিলবোর্ডকাণ্ডের ফরেনসিক পরীক্ষা করার কথা থাকলেও এখনও তা সম্পন্ন হয়নি বলে দাবি করা হয়।
বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখে একটি বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার আর্জিও জানানো হয়েছিল আদালতের কাছে। তবে অবকাশকালীন বেঞ্চ মামলাটিতে কোনও হস্তক্ষেপ না করে তা নিয়মিত বেঞ্চের কাছে পাঠিয়ে দিয়েছে।