RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

কোন কোন বিচারক বিজেপির, অভিষেকের কাছে তালিকা চাইল হাইকোর্ট

বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করার জেরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে বিচারকদের তালিকা চাইল কলকাতা হাইকোর্ট।

বিচারব্যবস্থা নিয়ে মন্তব্য করায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর কাছে তালিকা চাইল কলকাতা হাইকোর্ট। বিচারপতির প্রশ্ন, কোন কোন বিচারক বিজেপির এবং কোন কোন বিচারক তৃণমূলের, তার তালিকা দিতে হবে। অভিষেকের নিরাপত্তা কমানো সংক্রান্ত একটি মামলার শুনানি চলাকালীন এই প্রসঙ্গ ওঠে।

মামলার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল দাবি করেন, অভিষেক বিচারকদের কটাক্ষ করে আদালত অবমাননা করেছেন। একটি সাক্ষাৎকার ও ফেসবুক পোস্টের প্রসঙ্গ তুলে ফৌজদারি আদালত অবমাননার মামলার আর্জি জানানো হয়। বিচারপতি কৃষ্ণ রাও দুই পক্ষের বক্তব্য শোনেন। অভিষেকের নিরাপত্তা মামলার রায়দান আপাতত স্থগিত রাখা হয়েছে।

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রাজ্য জানায়, নিরাপত্তার বিষয়টি পর্যালোচনার মুখে রয়েছে এবং নভেম্বরের শেষে তা বিচার করা হবে। অভিষেকের আইনজীবী আদালতকে জানান, বর্তমান মামলার সঙ্গে অন্য মন্তব্যের কোনও সম্পর্ক নেই।