পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
হুগলিতে শিশু ধর্ষণ ও খুন, হাই কোর্টেও বহাল ফাঁসির সাজা
হুগলিতে শিশু ধর্ষণ ও খুনের মামলায় নিম্ন আদালতের ফাঁসির সাজা বহাল রাখল কলকাতা হাই কোর্ট।
হুগলির গুড়াপে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের মামলায় নিম্ন আদালতের রায় বহাল রাখল কলকাতা হাই কোর্ট। আদালত অভিযুক্ত অশোক সিংহের ফাঁসির সাজা বহাল রেখেছে। এর আগে জেলা আদালত অভিযুক্তকে ফাঁসির নির্দেশ দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেছিলেন সাজাপ্রাপ্ত ব্যক্তি। অন্যদিকে, রাজ্য সরকারও ফাঁসির সাজা বহালের আর্জি জানিয়েছিল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি অপূর্ব সিনহা রায়ের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা করে। আদালত জানিয়েছে, এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার সুযোগ রয়েছে অভিযুক্তের। আগামী তিন মাস এই ফাঁসির নির্দেশ কার্যকর করা যাবে না। প্রসঙ্গত, ২০০৪ সালে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির পর রাজ্যে আর কোনও মৃত্যুদণ্ড কার্যকর করেনি হাই কোর্ট। দীর্ঘ দুই দশক পর আদালত ফের এই কড়া সাজা বহাল রাখল।