RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

পুরনিয়োগ দুর্নীতি মামলায় জেলে গিয়ে সুজিতকে জেরার পরিকল্পনা সিবিআইয়ের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় সহযোগিতা না করায় জেলবন্দি প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ফের জেরার পরিকল্পনা করছে সিবিআই।

পুরনিয়োগ দুর্নীতি মামলায় জট খুলতে জেলবন্দি প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে ফের জেলে গিয়ে জেরা করার পরিকল্পনা করছে সিবিআই। তদন্তে তিনি সহযোগিতা করছেন না বলে খবর। চলতি সপ্তাহেই তাঁকে জেরা করা হতে পারে।

তদন্তকারী সূত্রে খবর, এই মামলায় দু’টি ব্যাঙ্কের আধিকারিকদের তলব করা হয়েছে। আর্থিক লেনদেন সংক্রান্ত নথি খতিয়ে দেখতেই তাঁদের ডাকা হয়েছে।

উল্লেখ্য, পুরসভায় চাকরি দেওয়ার নামে প্রায় ৩৪০ জনের থেকে ছ’লক্ষ টাকা করে নেওয়ার অভিযোগ রয়েছে সুজিতের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ২০ কোটি টাকা তছরুপের অভিযোগ তুলেছে তদন্তকারী সংস্থা। সমগ্র রাজ্যজুড়ে আড়াইশো কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে দাবি করা হয়েছে।