RASHTRIX 24X7 NEWS

ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার

সংসদ অধিবেশনের প্রস্তুতি, মন্ত্রীদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা কেন্দ্রের

শীতকালীন অধিবেশনের প্রস্তুতি শুরু করল কেন্দ্র, মন্ত্রীদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিলেন প্রধানমন্ত্রী।

ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সংসদের শীতকালীন অধিবেশন ডাকার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। এর আগে বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে। সংসদের আগামী অধিবেশনে মহিলা সংরক্ষণ এবং আসন পুনর্বিন্যাস সংক্রান্ত বিল পেশ করতে পারে সরকার। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মন্ত্রীদের ১৫ ডিসেম্বর পর্যন্ত বিদেশ সফর বাতিল করার নির্দেশ দিয়েছেন। সাংসদদেরও সবসময় দিল্লিতে উপস্থিত থাকার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। বাদল অধিবেশন এখনও আনুষ্ঠানিকভাবে সমাপ্ত না হওয়ায় নতুন অধিবেশন ডাকতে একটু সময় লাগতে পারে। তাই ১৫ ডিসেম্বরের কাছাকাছি সময়ে শীতকালীন অধিবেশন শুরু হতে পারে। তবে এর আগে ডিসেম্বরের প্রথম সপ্তাহে একটি বিশেষ অধিবেশন ডাকার বিষয়েও চেষ্টা চলছে। সরকার পক্ষ এই বিলগুলি পাশ করানোর বিষয়ে আত্মবিশ্বাসী। লোকসভায় প্রয়োজনীয় সংখ্যা জোগাড় করতে এনডিএ শিবিরের বাইরেও কিছু দলের সমর্থন পাওয়ার আশা করা হচ্ছে। বিরোধীদের অনুপস্থিতি বা ভোটদানে বিরত থাকার বিষয়টির উপরেও নজর রাখা হচ্ছে।