RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

আলাবামার শতাব্দীপ্রাচীন সমাধিস্থলের পাশে রহস্যময় খেলার মাঠ, ঘোরে মৃত শিশুদের ছায়া

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার হান্টভিলে স্প্যানিশ ফ্লু মহামারীর সময়ের এক শতাব্দীপ্রাচীন খেলার মাঠকে ঘিরে বহু বছর ধরে রহস্য ও অলৌকিক দাবির কথা প্রচলিত রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের আলাবামার হান্টভিলে অবস্থিত একটি ঐতিহাসিক খেলার মাঠ ঘিরে রয়েছে দীর্ঘদিনের ভুতুড়ে রহস্য। স্থানীয়রা এই জায়গাকে মৃত শিশুদের খেলার মাঠ বলে চেনেন। শতাব্দীপ্রাচীন এই মাঠে নিজে থেকেই দোলনা দুলতে দেখা যায় বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। পাশাপাশি রাতের অন্ধকারে সেখানে রহস্যময় আলো এবং শিশুদের ছায়াশরীর দেখার কথাও শোনা যায়। এই কিংবদন্তির উৎস লুকিয়ে রয়েছে শতবর্ষ আগের এক করুণ ইতিহাসে। ১৯১৮ সালে স্প্যানিশ ফ্লু মহামারীর কবলে পড়েছিল হান্টসভিলে শহর। সেই সময় হাজার হাজার মানুষ আক্রান্ত হন এবং বহু শিশুর মৃত্যু হয়। মহামারীতে মারা যাওয়া শিশুদের একটা বড় অংশকে সমাহিত করা হয়েছিল মাঠের পাশেই থাকা ঐতিহাসিক ম্যাপল হিল সমাধিস্থলে। মহামারীর সেই ভয়ংকর দিনগুলির পরেই এই খেলার মাঠে অলৌকিক নানা ঘটনার কথা ছড়িয়ে পড়তে শুরু করে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রহস্য নিয়ে চর্চা চলছে। বিশেষজ্ঞদের নানা যুক্তি থাকা সত্ত্বেও স্থানীয় বাসিন্দারা এই অলৌকিক বিশ্বাসকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছেন। ২০০৭ সালে এই খেলার মাঠের জায়গায় নতুন সমাধি তৈরির উদ্যোগ নিয়েছিল স্থানীয় প্রশাসন। কিন্তু বাসিন্দাদের তীব্র প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা থেকে সরে আসতে বাধ্য হয় প্রশাসন। ফলে মাঠটি তার আগের মতোই রয়ে গিয়েছে। বর্তমান প্রজন্মের শিশুরা সেখানে যেমন খেলাধুলা করে, তেমনই স্থানীয়দের দাবি, রাতের অন্ধকারে সেখানে ফিরে আসে অতীতের সেই মৃত শিশুদের ছায়ারা।