পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার
মৃৎশিল্পীদের ক্ষতিপূরণ, নিজের বেতন থেকে অর্থ দিলেন মুখ্যমন্ত্রী
জন্মদিনের ভিড়ে রাস্তা বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হন মৃৎশিল্পীরা, নিজের বেতন থেকে ক্ষতিপূরণ দিলেন মুখ্যমন্ত্রী।
কালীপুজোর আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে কালীঘাটের রাস্তা বন্ধ থাকার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন স্থানীয় মৃৎশিল্পীরা। ঠাকুর নিয়ে যেতে সমস্যায় পড়েন তাঁরা। এই ঘটনার জেরে মঙ্গলবার ভবানীপুরের একটি সভা থেকে নিজের বেতন থেকে ৮০ জন মৃৎশিল্পীর প্রত্যেককে ৭ হাজার টাকা করে আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন সভা থেকে ভিআইপি সংস্কৃতির বিরুদ্ধেও তীব্র অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মৃৎশিল্পীদের আনুমানিক ক্ষতি ৪০ থেকে ৫০ হাজার টাকা হয়েছে বলে উল্লেখ করে তিনি জানান, নিজের বেতন থেকে যতটা সম্ভব সাহায্য করেছেন তিনি।