ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
চিন পাকিস্তানকে সামরিক সাহায্য করছে, দাবি আমেরিকার রিপোর্টে
ভারতের উন্নতি ঠেকাতে এবং সীমান্তে চাপ বাড়াতেই পাকিস্তানকে সামরিক সাহায্য দেয় চিন, মার্কিন কংগ্রেসের রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।
ভারতের উন্নতি ঠেকাতে এবং সীমান্তে চাপ বাড়াতে পাকিস্তানকে সামরিক সাহায্য জোগায় চিন। মার্কিন কংগ্রেসের একটি কমিটিতে প্রকাশিত বার্ষিক রিপোর্টে এই দাবি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই রিপোর্টে বলা হয়েছে, এশিয়ায় চিনের আধিপত্য রুখতে ভারতকে পাশে পাওয়া জরুরি।
আমেরিকার ইউএস-চাইন ইকনমিক অ্যান্ড রিভিউ কমিশনের রিপোর্টে বলা হয়েছে, ভারতের উপর চাপ সৃষ্টি করতে এবং সরবরাহ ব্যবস্থা আটকাতে পাকিস্তানকে সামরিক সহযোগিতা দেয় চিন। এশিয়ায় ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন মার্কিন বিশেষজ্ঞরা।
গত বছর পহেলগাঁও হামলার পর সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। সেই সময় পাকিস্তান সামরিক সাহায্য পেয়েছিল বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। চিন ভারতের বিরুদ্ধে অর্থনীতিকেও হাতিয়ার করছে বলে জানানো হয়েছে।