RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

আবাস দুর্নীতি, সিআইডি তদন্তের হুংকার মুখ্যমন্ত্রীর

আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সিআইডি তদন্তের হুশিয়ারি দিয়ে ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরতের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী।

আবাস যোজনার দুর্নীতি নিয়ে কড়া পদক্ষেপের হুশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, রাজ্যে এই প্রকল্পে ৫৭ হাজার ভুয়ো প্রাপক এবং ১২ হাজার অযোগ্য উপভোক্তার সন্ধান মিলেছে। ইতিমধ্যে অযোগ্যদের মধ্যে ১ হাজার জন টাকা ফেরত দিয়েছেন বলেও জানিয়েছেন তিনি। বাকিদের আগামী ৩০ নভেম্বরের মধ্যে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং কার সুপারিশে টাকা লুট হয়েছে, তা খুঁজে বের করা হবে বলে স্পষ্ট জানিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে এই ঘটনার তদন্তের জন্য সিআইডি-র অধীনে বিশেষ তদন্তকারী দল বা এসআইটি গঠন করা হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজ্য সরকারের তরফে এই দুর্নীতির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রশাসনের শীর্ষস্তর থেকে পুরো পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।