RASHTRIX 24X7 NEWS

পশ্চিমবঙ্গ · রাষ্ট্রিক্স ওয়্যার

সংবিধান রক্ষায় মিছিল কংগ্রেসের, রাজ্যে এসে একাধিক প্রকল্পের শিলান্যাস গডকড়ীর

কলকাতায় সংবিধান সুরক্ষার দাবিতে মিছিল করল কংগ্রেস। পাশাপাশি, রাজ্যে এসে একাধিক সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকড়ী।

সংবিধান বাঁচানোর দাবিতে বুধবার কলকাতার রাস্তায় মিছিল করল প্রদেশ কংগ্রেস। গড়িয়াহাট থেকে শুরু হওয়া এই পদযাত্রা হাজরা মোড়ে গিয়ে শেষ হয়। মিছিলের পুরোভাগে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এছাড়া মৌসম বেনজির নূর এবং ইশা খান চৌধুরীর মতো নেতারাও এই কর্মসূচিতে অংশ নেন।

অন্যদিকে, এ দিনই পশ্চিমবঙ্গে এসেছেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে ৮ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে রাজ্যের ২২টি নতুন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন তিনি। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিশিষ্ট জনেরা।

উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার উন্নতি করতে ফরাক্কায় দ্বিতীয় সেতুও এদিন উদ্বোধন করেছেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী। রাজনৈতিক কারণে অতীতে সড়ক নির্মাণের কাজ থমকে গিয়েছিল বলে অনুষ্ঠানে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী।