ভারত · রাষ্ট্রিক্স ওয়্যার
দুবাইয়ে হাসপাতালে আটকানোর অভিযোগ, ছাড়া পেলেন কংগ্রেস সাংসদ
ডিলিমিটেশন বিলের ভোটাভুটির আগে দুবাইয়ের হাসপাতালে কংগ্রেস সাংসদ কে সুধাকরণকে আটকে রাখার চেষ্টার অভিযোগ তুলল পরিবার।
ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটির আগে দুবাইয়ে কংগ্রেস সাংসদ কে সুধাকরণকে হাসপাতালে আটকে রাখার চেষ্টার অভিযোগ তুলল পরিবার। কান্নুরের সাংসদের ছেলে সংযোগ অভিযোগ করেন, ডিলিমিটেশন বিলের ভোটাভুটিতে যাতে তিনি অংশ নিতে না পারেন, সেই জন্যই এই বাধা দেওয়া হয়। তাঁর দাবি, হাসপাতালে ভর্তির পর থেকেই পরিবারের কাউকে দেখা করতে দেওয়া হচ্ছিল না। চিকিৎসকদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। দীর্ঘ টানাপোড়েনের পর রবিবার সন্ধেয় তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। পরিবাবের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি সোমবারের সংসদ অধিবেশনে যোগ দিতে দিল্লি রওনা দিচ্ছেন। কেরল কংগ্রেস নেতৃত্বও এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। কান্নুর ডিসিসি সভাপতি মার্টিন জর্জের দাবি, এর নেপথ্যে কেন্দ্রীয় সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ রয়েছে। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে দীর্ঘ চিকিৎসার পর তাঁকে হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হয়েছে বলে খবর। কংগ্রেস এবং বিরোধী শিবির এই বিলের ভোটাভুটিতে সমস্ত সাংসদের উপস্থিতি নিশ্চিত করতে তৎপর হয়েছে।