RASHTRIX 24X7 NEWS

বিশ্ব · রাষ্ট্রিক্স ওয়্যার

চুক্তি ছাড়াই সমাপ্তি, তুরস্কে ভেস্তে গেল কপ ৩১

জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে তীব্র বিরোধের জেরে কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই তুরস্কে শেষ হয়েছে জলবায়ু সম্মেলনের ৩১তম আসর।

জীবাশ্ম জ্বালানি এবং অর্থায়ন নিয়ে মতবিরোধের জেরে কোনো চূড়ান্ত চুক্তি ছাড়াই শেষ হয়েছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের ৩১তম আসর। তুরস্কে আয়োজিত দুই সপ্তাহের এই আন্তর্জাতিক বৈঠক শেষ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ফল বয়ে আনতে পারেনি।

সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানো বা বর্জন এবং জলবায়ু তহবিলের অর্থায়ন নিয়ে তীব্র মতপার্থক্য দেখা দেয়। দীর্ঘ আলোচনার পরেও সেই বিরোধ মেটানো সম্ভব হয়নি। ফলে কোনো ঐকমত্য ছাড়াই এবারের জলবায়ু সম্মেলন সমাপ্তি ঘটেছে বলে জানানো হয়েছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, বৈশ্বিক উষ্ণতা রোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই ধরনের আন্তর্জাতিক সম্মেলনের ব্যর্থতা বড় ধরনের হতাশার সৃষ্টি করেছে। আগামী দিনে এই বিষয়ে কীভাবে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে, তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।