জীবনধারা · রাষ্ট্রিক্স ওয়্যার
প্যারিসে বিলাসবহুল হোটেল খুলছেন রোনাল্ডো, খরচ ৬২৩ কোটি টাকা
প্যারিসে পেস্তানা গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন বিলাসবহুল হোটেল খুলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
ফুটবল মাঠের গণ্ডি ছাড়িয়ে ব্যবসার দুনিিয়ায় সাম্রাজ্য বিস্তার করছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবার ফ্রান্সের প্যারিসে নতুন একটি বিলাসবহুল হোটেল তৈরি করতে চলেছেন পর্তুগিজ তারকা। পেস্তানা গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে এই হোটেল তৈরি হচ্ছে। এই প্রকল্পে প্রায় ৬২৩ কোটি টাকা খরচ করা হচ্ছে।
পেস্তানা গ্রুপের সঙ্গে রোনাল্ডোর ৫০-৫০ অংশীদারিত্ব রয়েছে। ২০১৫ সাল থেকে এই অংশীদারিত্ব শুরু হয়েছিল। এর আগে মাদেইরা, লিসবন, মাদ্রিদ, নিউ ইয়র্ক এবং মারাক্কেশে তাঁর হোটেল চালু হয়েছে। প্যারিসের হোটেলটি তাঁর সংস্থার ষষ্ঠ হোটেল হতে চলেছে।
আগামী বছর চারতারা এই হোটেলটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এই হোটেলে মোট ২১০টি ঘর থাকবে। পাশাপাশি অতিথিদের জন্য রুফটপ, বার এবং সুইমিং পুলের মতো বিলাসবহুল ব্যবস্থা থাকবে। রোনাল্ডোর প্রতিটি হোটেলেই তাঁর ফুটবলজীবনের নানা ছোঁয়া থাকে। প্যারিসের নতুন হোটেলেও তার ব্যতিক্রম হবে না বলেই মনে করা হচ্ছে।
হোটেলের দৈনন্দিন পরিচালনার দায়িত্ব রোনাল্ডো নিজে সামলান না, তার জন্য আলাদা সংস্থা রয়েছে। পর্যটকদের অন্যতম পছন্দের শহর প্যারিস হওয়ায় নতুন এই হোটেল ঘিরে ইতিমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।